প্রধানমন্ত্রী নারী, এজন্যই মৌসুমীর জয় চান পপি!

শুক্রবার সকাল থেকে এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচন চলছে। জয়-পরাজয় নির্ধারণ হবে বিকাল ৫টায়। আর এই নির্বাচনে চিত্রনায়িকা মৌসুমীর বিজয় প্রত্যাশা করলেন আরেক অভিনেত্রী পপি।

শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে ভোট দিতে এসে চিত্রনায়িকা পপি কথা বললেন সিনে সাংবাদিকদের সঙ্গে। দুপুর একটায় তিনি ভোট দিতে আসেন। শিল্পী সমিতি সংলগ্ন বাগানের সামনে দাঁড়িয়ে পপি বলেন, আমি মন থেকে চাই মৌসুমী জয় লাভ করুক। আমার সমর্থন তার প্রতি।

সভাপতি প্রার্থী মৌসুমীর পূর্ণ সমর্থন জানিয়েছে পপি আরো বলেন, মৌসুমী জয়ী হলে খুব ভাল হবে। কারণ, আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশের সরকার প্রধান হলেন নারী। এছাড়াও আমাদের বেগম রোকেয়া, সুফিয়া কামাল, জাহানারা ইমামরা নারী হয়ে ইতিহাস গড়েছেন। মৌসুমী জয়ী হলে তিনি হবেন এফডিসির ইতিহাস!

পপি মনে করেন, এই নির্বাচনের মধ্য দিয়ে এফডিসি থেকে দালাল, দুর্নীতি ও রাজনীতিকেও মুক্ত করা যাবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর