নোয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা শুক্রবার সকালে পুলিশ কেজি স্কুল অডিটেরিয়ামে অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ এর আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতায় ক বিভাগে প্রাক-প্রাথমিক থেকে ৩য় শ্রেনী পর্যন্ত ১৮০ জন এবং খ বিভাগে ৪র্থ ও ৫ম শ্রেনীর ৩৯ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে।
প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ জাহান শেখ, নোয়াখালী পুনাকে সভানেত্রী তানিয়া আলমগীর।
বার্তাবাজার/এম.কে