ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি সাংবাদিক হারাণ মিত্রের সৎকার সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় হারাণ মিত্রের মরদেহ তার গ্রামের বাড়ী আলফাডাঙ্গা উপজেলার চাঁদড়া গ্রামে সামাজিক শশ্মান ঘাটে এ সৎকার সম্পন্ন করা হয়।
সাংবাদিক হারাণ মিত্রের অকাল মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আলফাডাঙ্গা উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।এছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০মিনিটে ঢাকার মিরপুরের আল হেলাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিডনি রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫বছর।সে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের চাঁদড়া গ্রামের সুভাষ মিত্র ও সন্ধ্যা রানী মিত্রের একমাত্র ছেলে।
মৃত্যুকালে সে তার এগারো বছরের পুত্র পিয়াস মিত্র ও দেড় বছরের কন্যা প্রিয়ন্তী মিত্র নামে দুই সন্তান রেখে গেছেন।এ ছাড়া তিনি বাবা-মা,স্ত্রী,বোনসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
বার্তাবাজার/এম.কে