হাতকড়াসহ আসামীর পলায়ন, পুনরায় গ্রেপ্তার

ঢাকার সাভারে পুলিশের ওপর হামলা, মাদক ও হত্যাসহ একাধিক মামলার আসামী কৃষ্ণপালকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় আসামী কৃষ্ণপাল হাতকড়াসহ পালিয়ে গেলে সাভারের নামা বাজার ঘিরে রেখে তাকে পুনরায় গ্রেফতারে সক্ষম হয় সাভার মডেল থানার পুলিশ। গ্রেফতারকৃত ওই আসামী সাভার গার্লস স্কুল রোডের পাল পাড়ার নকুল পালের ছেলে বলে জানা গেছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক হামিদুর রহমান শুক্রবার (২৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গভীর রাতে সাভার গার্লস স্কুল রোড এলাকা থেকে গ্রেফতার করে থানায় আনার সময় সাভারের নামাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক হামিদুর রহমান জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই আসামীকে গ্রেফতারে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গভীর রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ওই আসামীকে থানায় নেওয়ার সময় সাভারের নামাবাজার এলাকায় আসলে সে হাতকড়াসহ পালিয়ে যায়। পরে নামাবাজার ঘিরে রেখে পালানোর প্রায় আধাঘন্টা পর তাকে আবার তাকে গ্রেফতার করা হয়। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক এএফএম সায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর