স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় শয়নকক্ষ থেকে এক দম্পত্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) আশুলিয়ার বুড়ীর বাজার এলাকার একটি বাসা থেকে পারভেজ হোসেন সোহাগ (২৬) ও সাদিয়া (২৩) নামের দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পারভেজ হোসেন সোহাগ বাগেরহাট জেলার কুলাদাইল গ্রামের মৃত মোস্তফার ছেলে এবং সাদিয়া খুলনা জেলার রূপসা থানার মইহাটি গ্রামের মনু মিয়ার মেয়ে। এক বছর আগে তাদের বিয়ে হয় বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময় ঘরের আড়ার সাথে দড়ি বেধে ফাঁস দেয় ওই দম্পতি। সকালে তাদের ঘরের দরজা না খোলায় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দিলে পুলিশ কক্ষে ঢুকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, মরদেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণেই তারা আত্নহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এই ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর