বগুড়ায় বাস উল্টে মা-মেয়েসহ ৩ জন নিহত

বগুড়ার শিবগঞ্জে বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে মা ও শিশু কন্যাসহ তিন জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ৬ জন।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার বগুড়-রংপুর মহাসড়কের রহবল পুলিশ বক্সের সামনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেনঃ ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার বহরা গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী শাবনুর বেগম (২২) ও তার আড়াই বছরের শিশু কন্যা মুনজিলা এবং দিনাজপুরের কাহারোল উপজেলার তারাগাও গ্রামের আল-আমিনের তিন বছর বয়সী শিশু সন্তান মেহেদী হাসান।

পুলিশ জানায়, ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী রাহবার এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫২৭৫৮) রহবল পুলিশ বক্সের সামনে পৌছিলে নিয়ন্ত্রন হারিয়ে খাঁদে পড়ে গেলে ঘটনাস্থলেই ঐ তিনজন নিহত হন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,দূর্ঘটনা কবলিত বাসটি পুলিশি হেফাজতে রয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।দূর্ঘটনায় আহতদের গোবিন্দগঞ্জ স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর