সাম্প্রতিক সময়ের আশানুরূপ পারফরম্যান্সে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের।
ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে দেখা গেছে, তিন ধাপ এগিয়ে ১৮৪তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ দল। এর আগে ১৮৭তম স্থানে ছিল লাল-সবুজেরা।
উল্লেখ্য, গত মাসের শেষ সপ্তাহে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে জিতে বাংলাদেশ। তবে গত ১০ অক্টোবর বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ে কাতারের বিপক্ষে ২-০ গোলে হারে জামাল ভূঁইয়াা। এর পাঁচ দিন পরই একই প্রতিযোগিতায় ভারতের সঙ্গে ১-১ ড্র করে জেমি ডের শিষ্যরা।
বার্তাবাজার/এম.কে