কুড়িগ্রাম-উলিপুর রোডের দূর্গাপুর নামক স্থানে গতকাল রাত ১১টার দিকে সড়কে দূর্ঘটনার স্বীকার হয়েছে ২ জন।
স্থানীয় সুত্রে জানা যায়,রাত ১১টার দিকে কুড়িগ্রাম থেকে ১টি জিএস চিলমারী অভিমুখে যাত্রা করে,এসময় দূর্গাপুর বাজারের কাছাকাছিতে একটি কুকুর রাস্তার মাঝখানে এসে পড়লে গাড়ির চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে।
জিএস এ থাকা ৮ যাত্রীর মধ্যে বাকিরা সুস্থ থাকলেও গুরুতর আহত হন ২ জন। তাদেরকে রাত ৩টার দিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সুত্রে জানা যায়, আহত ২ ব্যক্তি হলেন চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের নামাচর এলাকার কৃষক নুর জামালের পুত্র মোঃ ছালাম মিয়া(২২) ও কৃষক বাবলু মিয়ার পুত্র মোঃ নাজমুল(২৫) গুরুতর আহত হয়ে হাসপাতালের ৩ নং ওর্য়াডের সার্জারি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
তবে আহতদের স্বজন বলছে ঘটনাস্থলে ১ জন নিহত হয়,কিন্তু নিহত ব্যক্তির কোন পরিচয় ও মৃত দেহ পাওয়া যায় নি। এব্যাপারো উলিপুর থানা ওসি মুঠোফোনে বার্তা বাজার কে জানান,সড়ক দূর্ঘটনা ঘটেছে,তারা নিহত এর কোন খবর পাননি।
বার্তাবাজার/এম.কে