সাতক্ষীরায় বিশ্ব পোলিও দিবস উপলক্ষে র‍্যালি ও সংবাদ সম্মেলন

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে র‍্যালিটি সাতক্ষীরা পৌরসভার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহিন। এরপর সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে বিশ্ব পোলিও দিবসের কর্যক্রমের দিক নিয়ে লিখিত বক্তব্যে পাঠ করেন, বিশ্ব পোলিও দিবস কমিটির চেয়ারম্যান রোট: সৈয়দ হাসান মাহমুদ পিএইচএফ। রোটারী ক্লাব অব সাতক্ষীরা ও পাটকেলঘাটা এর যৌথ আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ্যাসিস্ট্যান্ট গর্ভনর মাহমুদুল হক সাগর, ক্লাব সেক্রটারি ফারহা দীবা খান সাথী, রোটাঃ পিপি ডা: সুশান্ত কুমার ঘোষ, রোটাঃ মনিরুজ্জামন টিটু, কামরুজ্জামান রাসেল ও মশিউর রহমান, আখতারুজ্জামান, শামীমা পারভীন রত্না , রোটার‍্যাক্ট সভাপতি রোটাঃ আব্দুল্লাহ আল মামুন।

লিখিত বক্তব্যে বলা হয়, রোটারী ক্লাব অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের সহায়াতায় এবং ঐকান্তিক প্রচেষ্ঠায় বিশ্ব হতে পোলিও নির্মূল বিগত ৩০ বছর ধরে কাজ করে যাচ্ছে। প্রতি বছর এক মিলিয়ন এর অধিক রোটারী সদস্য অর্থ ও শ্রমঘন্টা ব্যায় করে পোলিও নিমূল অংশ গ্রহন করছে। শতশত সদস্য প্রতি বছর স্বাস্থ্যকর্মীদের সাথে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পোলিও আক্রান্ত বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের পোলিও ভ্যাকসিন প্রদান করে। বিভিন্ন এলাকার দারিদ্র পীড়ীত মানুষের জন্য জনসচেতনতামুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। লিখিত বক্তব্যে আরও বলা হয় রোটারীর সহযোগী সংস্থার মাধ্যমে ৯৯.৯ শতকারা পোলিও নিমূল করতে পেরেছি। শুধুমাত্র দুইটি দেশ আফগানিস্তান ও পাকিস্তান এখনও পোলিও মুক্ত হতে পারেনি।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর