চট্টগ্রামে বাজার অভিযান অব্যাহত। ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাবৃন্দ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অধিদফতরের নিয়মিত বাজার তদারকি অভিযানে চট্টগ্রামের বিভিন্ন মুদি দোকানদার, কুলিং কর্ণার ও ফার্মেসিকে ক্ষতিকর রং মিশ্রন, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ সহ নানান অনিয়মের দায়ে জরিমানা করা সহ সতর্ক করা হয়।
এপিবিএন-৯ এর সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক নাসরিন আক্তার এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
অভিযানে পতেঙ্গা, বন্দর ও পাহাড়তলী থানার বিভিন্ন এলাকায় এ অভিযানে ৮ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা খাবার সংরক্ষণ ও পোড়াতেল ব্যবহার করায় অলঙ্কার মোড়ের সেবা ভাত ঘর নামক এক হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করে সংরক্ষিত স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্যদ্রব্য ফেলে দেওয়া হয়। দইয়ের পাত্রে উৎপাদন, মেয়াদ না থাকায় নবী স্টোর এবং পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় আনোয়ার স্টোরকে ৫ হাজার টাকা, পতেঙ্গা থানা এলাকায় রাস্তার পাশে নোংরা ও খোলা পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ করায় আল আরাফাত কুলিং কর্নারকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় সাগরিকা রোডের মা ফার্মেসিকে ৫ হাজার টাকা, মাইলের মাথার নয়ন বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বার্তাবাজার/ডব্লিওএস