কোষ্ঠকাঠিন্য দূর করতে খাবেন যে খাবার

কোষ্ঠকাঠিন্য একটি অস্বাভাবিক শারীরিক অবস্থা যখন একজন ব্যক্তি সহজে মলত্যাগ করতে সক্ষম হন না। সাধারণত: এক-দুই দিন পরপর মলত্যাগের বেগ হওয়া এবং শুষ্ক ও কঠিন মল নিষ্কাশন কোষ্ঠকাঠিন্য বলে পরিচিত। ডাক্তারদের মতে কেউ যদি পর্যাপ্ত পরিমাণ আঁশযুক্ত খাবার গ্রহণ করার পরও প্রতি সপ্তাহে তিনবারের কম পায়খানায় যায় তখনই এই অবস্থাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়।

কোষ্ঠকাঠিন্য দূর করে যে খাবার:

নিয়মিত পাকা পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। সেই সাথে পেঁপেতে যে এনজাইম থাকে, তা অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে। পেঁপে শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায় পাকা পেঁপে থাকে যা পাচনতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে।

জণ্ডিস রোগীদের জন্যও উপকারী পেঁপে। ওজন কমাতে সাহায্য করে এই ফল। পেঁপেতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। পেঁপেতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে। এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও কার্যকর পাকা পেঁপে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর