সিরাজগঞ্জে গুঁড়ি বৃষ্টিতে বইছে হিমেল হাওয়া

শিশির ভেজা সকাল জানিয়ে দিচ্ছে এই বুঝি এলো শীত। আর তাই তো সিরাজগঞ্জে বইছে হিমেল হাওয়া।

বাংলা পঞ্জিকার আশ্বিন-কার্তিক মানেই শীতের আগমনী বার্তা। তবে এবার এই শীতকে আরও ত্বরান্বিত করছে অসময়ের বৃষ্টি। বুধবার (২৩ অক্টোবর) রাত হতেই বিরতিহীন ভাবে সিরাজগঞ্জসহ সারা দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদরা মনে করছেন, এই বৃষ্টি শীতকে দোরগোড়ায় নিয়ে আসছে।

বৃষ্টিপাতের পর থেকেই সিরাজগঞ্জবাসী হালকা শীত অনুভব করতে শুরু করেছে। বিকাল পেরিয়ে সন্ধ্যা হওয়া মাত্রই তাপমাত্রা অনেকটা নিচে নেমে আসে। সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। এতে ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা। অন্যদিকে বৃষ্টি মুষলধারে না হলেও যেন ঘরের বাহিরে যাওয়ার পথ নেই।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সারা দিনই সিরাজগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা গেছে। জানা যায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ লক্ষ্য করা যাচ্ছে। এর প্রভাবে দেশের প্রায় সব অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে পুরোপুরি শীত শুরু হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর