মদের বিক্রি বাড়াতে নতুন আইন করলো দুবাই

গত কয়েক দশকের মধ্যে মদের বিক্রি উল্লেখযোগ্য হারে কমে গেছে দুবাইয়ে। আর্থিক ক্ষতি পোষাতে এবার পুরনো আইন শিথিল করে নতুন আইন করেছে সরকার। এই আইনের ফলে এখন পর্যটকরা দোকান থেকে মদ কিনতে পারবেন বলে নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এএফপি।

আগের আইন অনুযায়ী কেবল লাইসেন্সধারী বাসিন্দারাই সরকার নিয়ন্ত্রিত দোকান থেকে মদ কিনতে পারতেন। তেল সমৃদ্ধ দেশটিতে ব্যাপক আর্থিক মন্দা চলছে। এমন সময়ে নতুন আইন মদ বিক্রি বাড়বে বলে আশা করছে দেশটি।

সংযুক্ত আরব আমিরাতের আয়ের একটি বড় অংশ আসে মদ বিক্রি থেকে। মদের বোতল আমদানিতে সরকারকে কর দিতে হয় ৫০ শতাংশ এবং দোকানে বিক্রির সময় দিতে হয় আরও ৩০ শতাংশ। গত বছর কেবল দুবাইয়ের বিমানবন্দরগুলোর টার্মিনালে ২শ কোটি ডলারের মদ জাতীয় পণ্য বিক্রি হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর