চুয়াডাঙ্গায় ‘ল্যাম্পি স্কিন’ রোগে আক্রান্ত হচ্ছে গরু

চুয়াডাঙ্গায় অসংখ্য গরু ‘ল্যাম্পি স্কিন’ নামে নতুন ভাইরাসজনিত সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে। জেলার বিভিন্ন গ্রামে এ রোগ ছড়িয়ে পড়েছে। দিশেহারা হয়ে পড়েছে গবাদিপশু পালনকারীরা।

গরু পালনকারী ও খামারিরা জানান, ‘ল্যাম্পি স্কিন’ আক্রান্ত গরুর প্রথমে পা ও হাটু ফুলে যায়। এরপর জ্বর হয়ে ২-৩ দিনের মধ্যে গোটা শরীর বসন্তের মতো ফোসকা দেখা দেয়, যা পরবর্তীতে ঘায়ে পরিণত হচ্ছে। এ সময় গরুর শরীরে অতিরিক্ত তাপমাত্রা দেখা দেয় এবং গরু খাওয়া-দাওয়া ছেড়ে দেয়। সারাক্ষণ চুপচাপ থাকে। অনেক সময় গরুর বুকের নিচে পানি জমে ক্ষত সৃষ্টি হয়। ক্ষতস্থান পচে গিয়ে সেখান থেকে মাংস খসে খসে পড়ে। এতে আতঙ্ক দেখা দিয়েছে গরু পালক ও খামারিদের মাঝে।

জানা গেছে, জেলার দামুড়হুদা, আলমডাঙ্গা, জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে গরু ‘ল্যাম্পি স্কিন’ নামে নতুন ভাইরাসজনিত সংক্রামক রোগ ছড়িয়ে পড়েছে। দিনদিন এ রোগে আক্রান্ত গরুর সংখ্যা বাড়ছে। আক্রান্ত গরুর এ রোগ কিভাবে প্রতিরোধ করবে বুঝতে পারছেন না তারা।

জেলার দামুড়হুদা উপজেলার গরু পালনকারী ফাইজার জানান, গ্রামের অনেক গরুর গায়ে গুটি বসন্তের মতো গুটি বের হয়েছে। চিকিৎসা কওে মোটামুটি ভালো হচ্ছে তবে পুরোপুরি গরু স্বাভাবিক সুস্থ হয়ে উঠছে না। এই রোগ সারা দেশে ছড়িয়ে পড়েছে বলে টিভিতে খবরে শুনতে পেলাম। এই খবর শুনে আরো হতাশা বেড়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণি সম্পদ অফিস জানায়, গরুর এটি ভাইরাসজনিত রোগ। নিয়মিত চিকিৎসা করালে ভাল হয়ে যাবে। গরুর থাকার ঘরে মশারি দিতে হবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর