অবৈধ মাদকের সন্ধানে রাজধানীর গুলশানে ডিপ্লোমেটিক ওয়্যার হাউজে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে গুলশান-২ এর ১০৮ নম্বর রোডে ২৩ নম্বর বাড়িতে ইস্টার্ন ডিপ্লোমেটিক ওয়্যার হাউজটিতে অভিযান শুরু করে র্যাব।
জানা যায়, ওয়্যার হাউজটি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে।
অভিযানের নেতৃত্বে থাকা র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, এটি অনিবন্ধিত একটি ওয়্যার হাউজ। এখান থেকে ঢাকার ক্যাসিনো গুলোতে অবৈধভাবে মদ সরবরাহ করা হতো বলে অভিযোগ রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
বার্তাবাজার/ডব্লিওএস