নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকার ধামরাইয়ে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে বোরহান উদ্দিন (৪০) নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ধামরাই পৌরসভার ৩নং ওয়ার্ডের মোকছেদ মিয়ার ছয়তালা ভবন থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই ওই রাজমিস্ত্রীর মৃত্যু হয়। নিহতের বাড়ি উপজেলার কেলিয়া গ্রামে বলে পুলিশ জানায়।

এদিকে, নিহত বোরহান উদ্দিনের স্ত্রী শিউলী আক্তারের অভিযোগ, নির্মাণাধীন ছয়তালা ভবনে শ্রমিকদের কোন নিরাপত্তা ব্যবস্থা না থাকায় তার স্বামীর মৃত্যু হয়েছে।

তবে নিরাপত্তা ব্যবস্থা না থাকার বিষয়ে ভবন মালিক সাবেক কাউন্সিলর মোকছেদ মিয়া জানান, ‘শীতের সময় কাজ করবো বিধায় এখন করা হয়নি।’

ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, এবিষয়ে কেউ আমাদের কাছে কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর