অবৈধভাবে ভারতে পাচার হওয়া ৩ ব্যক্তিকে বেনাপোল দিয়ে ফেরত

অবৈধভাবে ভারতে পাচার হওয়া দুই কিশোরী ও এক কিশোরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার (২৪শে অক্টোবর)বিকালের সময় তাদেরকে হস্তান্তর করা হয়।

ভারত থেকে ফেরত আসা ব্যক্তিরা হলেন,তাহিদুল শিকদার(১২) পিতাঃ নিজাম শিকদার গ্রামঃ রাজাপুর পোঃথানা কালিয়া জেলাঃ নড়াইল।২।হালিমা খাতুন (১২) পিতাঃ জসিম উদিন,গ্রামঃ পন্ডিতপুর,পোঃথানা শার্শা, জেলাঃ যশোর ৩। নুপুর ডালি(১৪),পিতা দেব প্রসাদ,গ্রামঃরাজনগর,পোঃ থানা ডুমুরিয়া জেলাঃ খুলনা।তারা দীর্ঘ ৮ মাস কলকাতা ওয়েল বেঙ্গল হোমে আটক ছিল।

বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার খোরশেদ আলম জানান,ভারতে পাচার হওয়া কিশোরী ও কিশোরদের বিএসএফ হস্তান্তর করেছে।তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।পরবর্তীতে বেনাপোল পোর্ট থানা পুলিশ মানবাধিকার সংস্থা জাস্টিজ এন্ড কেয়ার এর যশোর প্রতিনিধি নিকট হস্তান্তর করবেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর