আওয়ামীলীগ নেতার সংবর্ধনায় ছাত্র নেতা তালেবের নেতৃত্বে নেতাকর্মীদের ঢল

লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের গণসংবর্ধনায় শত শত নেতাকর্মীদের নিয়ে সংবর্ধণায় যোগ দেন চন্দ্রগঞ্জন থানা ছাত্রলীগ সভাপতি প্রার্থী ছাত্র নেতা আবু তালেব। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের উত্তর ষ্টেশন চত্তর এলাকা থেকে এসব নেতাকর্মীদের সাথে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান যোগ দেন তিনি। এসময় সংবর্ধিত নেতাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয় অনুষ্ঠান এলাকা।

জানা গেছে, জেলা আওয়মীলীগ ও ছাত্রলীগের কেন্দ্র ঘোষিত কিংবা জেলা পর্যায়ের সকল সভা সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রমে নেতাকর্মীদের নিয়ে সর্বদা সরব থাকেন ছাত্র নেতা তালেব। সংবর্ধণা অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও ছাত্রলীগসহ দলীয় অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত : বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়া ও বাংলাদেশের পক্ষে প্রতিনিধি হয়ে কাতারে বিশ্ব এ্যাথলেটিক্স সম্মেলনে অংশ নেয়ায় এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নকে গণসংবর্ধণা দেয় সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর