ঝিনাইদহে তথ্য আপা কেন্দ্রে উঠান বৈঠক অনুষ্ঠিত

ঝিনাইদহ শহরের বকুলতলায় তথ্য আপা কেন্দ্রে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এবং জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প ২য় পর্যায়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সংসদ সদস্য খালেদা খানম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য আপা কেন্দ্রের জেলা কর্মকর্তা সেতু খাতুন প্রমুুখ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর