ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে সরকারী ছাগল উন্নয়ন উপকেন্দ্রের সামনে রাস্তার পাশের কড়াই গাছের ডাল ভেঙ্গে সফিকুল ইসলাম ক্ষ্যাপা (৪৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সফিকুল ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর কলোনী পাড়ার মৃত জিন্নাত আলীর ছেলে।
বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ি থেকে ভেন্নাতলা বাজারে যাওয়ার সময় ছাগল ফার্মের সামনে পৌছালে হঠাৎ করে কড়াই গাছের শুকনা ডাল ভেঙ্গে পড়ে আহত হন, স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/ডব্লিওএস