গ্রীন বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র অনুধাবন কর্মশালা

গ্রীন বিশ্ববিদ্যালয়ের ‘জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন’ বিভাগের আয়োজনে চলচ্চিত্র অনুধাবন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ‘সবার জন্য সিনেমা’ – প্রতিপাদ্য নিয়ে ‘হাতছানি দেয় সিনেমা’ শীর্ষক এ অনুধাবন কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন’ বিভাগের চেয়ারপার্সন ড. অলিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালাটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর তথ্য অধিকার ও জনসংযোগ বিভাগের পরিচালক ড. এ কে এম শামসুল আরেফিন।

কর্মশালার ‘গেস্ট অব অনার’ হিসেবে সিনেমার সাম্প্রতিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র ও গণমাধ্যমের শিক্ষক ড. মতিন রহমান।

কর্মশালার মূল সঞ্চালক হিসেবে উপস্থিত থেকে কর্মশালা পরিচালনা করেন চলচ্চিত্র গবেষক ও নতুন ধারার চলচ্চিত্র পরিচালক এবং ‘টি-সিনেমা’র সমন্বয়ক আশরাফুজ্জামান আবীর শ্রেষ্ঠ।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক ড. আফজাল হোসেন খান। কর্মশালাটি সঞ্চালনা করেন, সিনিয়র লেকচারার মনিরা শরমিন। কর্মশালায় ‘জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন’ বিভাগের শিক্ষার্থীসহ  বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বার্তাবাজার/ডব্লিওএস

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর