সকলের হাত, পরিস্কার থাক এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সারা বিশ্বের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজিত বিশ্ব হাত ধোয়া দিবস- উপলক্ষ্যে উপজেলা চত্বর থেকে একটি ঘাটাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো: শহিদুল ইসলাম লেবু ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কামরুল ইসলাম জিবিজি সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, উপজেলা প্রশাসনের সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিক্ষক, ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম.কে