কেরানীগঞ্জে আ’লীগ নেতাসহ আট জুয়াড়ি আটক

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আগানগর এলাকায় জুয়া খেলার সময় আ’লীগ নেতাসহ আট জুয়াড়িকে আটক করেছে র‍্যাব।

আটককৃতরা হলো, আগানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ মজিদ (৫৫), দয়াল বাবর্চী (৫২), সালা উদ্দিন (৪৭), হাসান (৬২), ভুট্ট মিয়া (৫২), করিম (৬৩), সাইজদ্দিন (৫০) ও আব্দুল কাদের (৫৯)।

বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে র‌্যাব-১০ সিপিসি-২, কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ঢাকা দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন আগানগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করেন। এসময় আটকদের কাছ থেকে ৭ প্যাকেট প্লেয়িং কার্ড, নগদ ১৩ হাজার ২০০ টাকা এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) কেরানীগঞ্জ ক্যাম্পের ডিএডি বদিউল আলম ঘটনার সততা নিশ্চিত করে বলেন, এঘটনায় আটকদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর