টাঙ্গাইলে জাতিসংঘ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতিসংঘ দিবস পালিত হয়েছে। ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন,টাঙ্গাইল জেলা শাখা এক আলোচনা সভার আয়োজন করেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন,টাঙ্গাইল জেলা শাখার ভিক্টোরিয়া রোডস্থ নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশন,টাঙ্গাইল জেলা শাখার সভাপতি নাসরিন জাহান খান বিউটির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা শাখার সহ সভাপতি মোহাম্মদ ফজলুল হক,সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন আহমেদ রিপন, যুগ্ম সম্পাদক সুব্রত চন্দ জয়দেব, সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ মাহমুদ সালেহ (শাহী), মোঃ মোজাফর হোসেন, ক্রীড়া সম্পাদক, রিবাদ কিরন আকন্দ,দপ্তর সম্পাদক মোছাঃ ইয়াছমিন আক্তার সাথী, যুগ্ম অর্থ সম্পাদক মোঃ আবু রায়হান, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদকমোঃ রফিকুল ইসলাম (মান্নান), যুগ্ম ক্রীড়া সম্পাদক শ্রী মিলন হরিজন (লিটন), নির্বাহী সদস্য চন্দন আচার্য্যসহ অনেকে।

এ সময় বাংলাদেশ মানবাধিকার কমিশন,টাঙ্গাইল জেলা শাখার নের্তৃবৃন্দ ও সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তরা বলেন, ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস। ১৯৪৫ সালের এই দিনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্ম প্রকাশ করে জাতিসংঘ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশগুলোর প্রায় চার বছরের চেষ্টা ও ধারাবাহিক আলোচনার পর ১৯৪৫ সালের এই দিনে প্রাথমিকভাবে ৪৬টি সদস্য দেশ জাতিসংঘ সনদকে অনুসমর্থন দেয়। ১৯৪৭ সালের জাতিসংঘ সাধারণ পরিষদে ২৪ অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়।

পৃথিবীতে বৈষম্য ও বাধা সত্ত্বেও জাতিসংঘ ও মানবাধিকার কর্মীরা হাল ছেড়ে দেয় না। কারণ বৈষম্য হ্রাস করতে দেশে দেশে জাতিসংঘ ও মানবাধিকার কর্মীরা কাজ করে যাচ্ছে। আলোচনা সভায় বিশ্বজুড়ে মানুষের সুযোগ এবং শান্তি বৃদ্ধি করার জন্য জাতিসংঘকে আহবান জানানো হয়।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর