টাঙ্গাইলের কালিহাতীর গান্ধিনায় অবস্থিত লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ ও স্কুল সদ্য ঘোষিত এমপিও ভূক্তি তালিকায় স্থান পাওয়ায় কালিহাতী আসনের এমপি আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারীর মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে বৃষ্টিতে ভিজে, ছাতা মুরি দিয়ে কলেজ ও স্কুল প্রাঙ্গন থেকে পৃথক দুুটি আনন্দ র্যালি বের হয়।র্যালি দু’টি গান্ধিনা বাজারে একত্রিত হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ ও স্কুলের প্রতিষ্ঠাতা লায়ন ফেরদৌস আলম ফিরোজ,তার সহধর্মনী লায়ন পারভীন ফিরোজসহ শিক্ষক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা।
বার্তাবাজার/এম.কে