সাতক্ষীরায় বিভিন্ন সড়কে যানবাহনের উপর মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের ছয়ঘরিয়ার ( লস্কর ফিলিং স্টেশন) এর সামনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন যানবাহনের মধ্যে ২ টি মামলার বিপরীতে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিআরটিএ সূত্রে জানা যায়, নতুন বাইপাস সড়কসহ বিভিন্ন সড়কে নিয়মিত যানবাহনের উপর মোবাইল কোর্ট পরিচালনা জন্য জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশনায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিআরটিএ’র সমন্বয়ে শহরের ছয়ঘরিয়ার ( লস্কর ফিলিং স্টেশন) সামনের সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে বিভিন্ন যানবাহনের মধ্যে যানবাহনের মধ্যে ২ টি মামলার বিপরীতে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার লিখন বনিক ও বিআরটিএ’র অফিস সহকারী মোঃ সাইফুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
মোবাইল কোর্টের অভিযানের বিষয়ে সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) এ, এস, এম ওয়াজেদ হোসেন বলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল ও বিআরটিএ খুলনা বিভাগীয় উপ-পরিচালক (ইঞ্জি:) মোঃ মহাসিন হোসেনের নির্দেশনায় খুলনা বিভাগের প্রত্যেকটি সার্কেলের আওতাধীন জেলা গুলোতে ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখতে হবে।
যেসকল যানবাহনের কাগজ পত্র খেলাপি এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স নেই এ সকল যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত অভিযান চালানো হবে।
বার্তাবাজার/এম.কে