ছাদে গাছ কাটা সেই নারীর জামিন নামঞ্জুর

সাভারে একটি আবাসিক ভবনের ছাদের গাছ কেটে ফেলা খালেদা আক্তার লাকী নামের সেই নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার সন্ধ্যায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত লাকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার ঢাকার এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম মারুফ হোসেন চৌধুরীর আদালতে সেই নারীর পক্ষে তার আইনজীবী ঢাকা আইনজীবী (বার) সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রচি জামিনের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক এ আসামির জামিন দিতে অপরাগতা প্রকাশ করে বলেন, ‘মামলাটি স্পর্শকাতর, এই মুহূর্তে জামিন দেয়া সমীচীন হবে না।’ এরপর আইনজীবী আগামী রবিবার জামিন শুনানির দিন নির্ধারণ করার নিবেদন করলে বিচারক আগামী রবিবার জামিন শুনানির দিন নির্ধারণ করেন। আদালতের সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সাভারের সিআরপি রোডের বাড়ি থেকে ওই নারীকে আটক করা হয়। গত মঙ্গলবার গাছ কাটার ঘটনাটি ঘটে। গাছ কাটার সে ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটি পোস্ট করেছেন গাছের মালিক সুমাইয়া হাবিব।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর