চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৬ মাদকসেবিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ৩ টার দিকে উপজেলা নির্বাহি অফিসার লিটন আলী নির্বাহি ম্যাজিস্ট্রেট হিসেবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, গোপালগঞ্জ জেলার মকছেদপুর কৃষ্ণদিয়ার সিরাজুল ইসলামের মেয়ে রুমানা (৪৫) কয়েক বছর পূর্বে আলমডাঙ্গায় এসে বাউল সাধক মওলা পাগলার শিষ্যত্ব গ্রহণ করেন। মওলা পাগলার মৃত্যুর পর রুমানা আফরোজ আলমডাঙ্গা শহরের রেললাইনের ঢালে আখড়াবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন।
বৃহস্পিতিবার পুলিশ ওই আখড়াবাড়িতে অভিযান চালায়। সে সময় সকলে মাদকসেবন করছিলেন। পুলিশ মাদকসেবনরত অবস্থায় রুমানা আফরোজসহ ৫ জন যুবককে আটক করেছে।
এরা হলেন নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটের নুরুল ইসলামের ছেলে রায়হান উদ্দীন (২৫), চুয়াডাঙ্গা মহিলা কলেজপাড়ার খোকন মুন্সির ছেলে জামির হোসেন (২৭), আলমডাঙ্গার হারদী গ্রামের জামাত আলীর ছেলে আব্দুল হালিম ( ৩২), কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চক হারদী গ্রামের মৃত রফেল মন্ডলের ছেলে আব্দুল লতিফ (৩০), বিশারত আলীর ছেলে মিশুক আলী (২৫)।
৬ মাদকসেবিকে আটক করে পুলিশ আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার লিটন আলীকে অবহিত করেন। উপজেল নির্বাহি অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে সর্বনিম্ন ১ সপ্তাহ থেকে সর্বোচ্চ ১মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
বার্তাবাজার/এম.কে