নোয়াখালীতে হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে প্রশিক্ষন কর্মসূচী

নোয়াখালীতে হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে ৫০ দিন ব্যাপী প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধন সকালে জেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আইয়ুব খান এর সভাপতিতে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তন্ময় দাস, জেলা সমাজসেবা সহকারী পরিচালক বেলাল হোসেন। ড্রেস মেকিং এন্ড টেইলারিং বিষয়ের প্রশিক্ষনে ১ম ধাপে হিজড়া জনগোষ্ঠিত ৪২ জনকে আগামী ৫০ দিনব্যাপী এ প্রশিক্ষন দেয়া হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার হিজড়া জনগোষ্ঠিকে প্রশিক্ষনের মাধ্যমে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চায়।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর