সিরাজগঞ্জ তাড়াশ উপজেলায় অতি-দরিদ্রদের মাঝে ৩০ কেজি করে ভিজিডি’র চাউল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১ টায় তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের ৩০ কেজি করে ১৬০ জনের মাঝে ভিজিডি’র চাউল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ও ট্যাগ অফিসার লথিফ সরকার, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, সচিব নির্মল মাহতো, ইউপি সদস্য সোলাইমান, আক্তার হোসেন ও ভুলন চন্দ্র প্রমূখ।
বার্তাবাজার/এম.কে