নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে দুপুরে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, বসুরহাট পৌরসভা ১ নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের বাসিন্দা গোলাম সরোয়ার ও গোলাম নাছের।
বুধবার (২৩) অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ বসুরহাট-সোনাপুর সড়কের বাগান বাড়ির সামনে থেকে তাদেরকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-ওয়ান) মো: আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বার্তাবাজার/এম.কে