ভোলার ঘটনায় বিপ্লবসহ তিনজনের ৩ দিনের রিমান্ড

ভোলার বোরহানউদ্দিনে জনতা-পুলিশ সংঘর্ষে ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডপ্রাপ্তরা হলেন, ধর্ম অবমাননার দায়ে তথ্য প্রযুক্তি আইনের মামলায় বিপ্লব চন্দ্র বৈদ্য শুভ, হ্যাকার রাফসান ইসলাম শরীফ এবং মোঃ ইমন।

ভোলা কোর্ট পুলিশ পরিদর্শক রথীন্দ্র নাথ বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকালে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শরীফ মোঃ সানাউল হক এর আদালতে তাদের হাজির করা হয়। এসময়, পুলিশের ৭ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে আদালত ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করে তাদের কারাগারে পাঠায়।

উল্লেখ্য, গত রবিবার বোরহানউদ্দিনে পুলিশ কাজে বাঁধা ও পুলিশের উপর হামলা এবং ৪ জন নিহত হওয়ার ঘটনায়, রাতে পুলিশ বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করে। পরে, ওইদিন রাতেই বিপ্লব চন্দ্র বৈদ্য শুভ, শরীফ ও মোঃ ইমনকে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করে পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর