রামগঞ্জে অগ্নিকান্ডে ২ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত

রামগঞ্জ উপজেলার লক্ষ্মীধরপাড়া দিঘির পাড় বাজারে বুধবার রাতে বৈদ্যুতিক সর্ট সার্কিটের ভয়াবহ অগ্নিকান্ডে সুজন মুদি স্টোর এবং ফয়সাল ভ্যারাইটিজ স্টোর পুড়ে চাই হয়ে যায়। এতে দুই প্রতিষ্ঠানের ১২ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত হয়।

সুত্রে জানায়, উপজেলার ভোলাকোট ইউপির লক্ষ্মীধরপাড়া দিঘির পাড় বাজারে বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফয়সাল ভ্যারাটিজ স্টোরের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুনের লেলিহান পার্শ্ববর্তি সুজন মুদি স্টোরে গেলে যায়।

খবর পেয়ে চাটখিল উপজেলার ফায়ার সার্বিসের একটি ইউনিট উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়। সুজন মুদি স্টোরের মালিক ব্যবসায়ী নুরনবী বলেন, আগুন দেখার সাথে সাথেই রামগঞ্জ ও চাটখিল ফায়ার সার্ভিসকে খবর দিলে চাটখিলের ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রন করায় অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পায়।

স্থানীয় ইউপি মেম্বার কামাল হোসেন ভুইয়া বলেন, আগুনে ক্ষয়ক্ষতি নির্ধারন করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর