চুয়াডাঙ্গার দর্শনাকে থানা ঘোষণা করায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদ্য হাজী আলী আজগার টগরকে গসংবর্ধনা দেওয়া হয়েছে। দর্শনা পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরকে নেতাকর্মিরা জীবননগর-কালিগঞ্জ সড়কের হাসাদাহ নামক স্থানে থেকে স্বাগত জানায়। পরে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে দর্শনা দলীয় কার্যালয়ে পৌছালে তাকে ফুল ছিটিয়ে বরন করেন সাধারন মানুষ।
এরপর দলীয় কার্যলয়ে আনুষ্ঠানিক ভাবে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। এ সময় হাজারো মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। দর্শনাকে থানা ঘোষণা করায় মে উঠেই তিনি বঙ্গবন্ধু কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও নব্য থানা বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোত্তর্জা প্রমুখ।
বার্তাবাজার/এম.কে