কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পাকুন্দিয়া পৌর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) রাতে জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের যৌথ স্বাক্ষরে আহবায়ক কমিটির অনুমোদন দেন।
উক্ত কমিটিতে এসএএম মিনহাজ উদ্দিনকে আহবায়ক, শরীফুল ইসলাম সুজনকে প্রথম যুগ্ম আহবায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। এ সময় উক্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে পৌর বিএনপি’র কার্যকরি কমিটি গঠনের জন্য নির্দেশ প্রদান করা হয়।
বার্তা বাজার/এস.আর