কোটালীপাড়ায় ইউপি চেয়াম্যানের উপর হামলা, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১২নং কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ, সদস্য সিদ্ধার্থ বাড়ৈ ও সচিব মোহন চাদ মজুমদারের উপর গত ২২ অক্টোবর বিকালে হামালা কারী সন্ত্রাসী ও ষড়যন্ত্র কারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তরে এ মানববন্ধন আয়োজন করে কান্দি ইউনিয়ন বাসী। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান শ্রী বিমল কৃষ্ণ বিশ্বাস, উপেন্দ্র নাথ বাড়ৈ, সাবেক ভিপি নাজমুল সরদার চপল, পৌর ছাত্রলীগ সভাপতি চৌধুরি সেলীম আহম্মেদ ছোটন, সাধারণ সম্পাদক আলীউজ্জামান জামির, সাবেক জি, এস শামীম দাড়িয়া।

উপজেলা পরিষদ চেয়ারম্যান তার বক্তব্যে বলেন- কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈকে খুন করার উদ্দেশ্যেই তার উপর সন্ত্রাসী হামলা চালায়, বার বার নির্বাচিত ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানাই, প্রকৃত সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে, কেউ ছাড় পাবে না। আরও উপস্থিত ছিলেন- গৌরঙ্গ রায়, দিলীপ রায়, সুধাংশ বাড়ৈ, প্রতিরাম রায়, মুকুল রায়, শ্রী বাস গাইন, সদস্য মঞ্জু হালদার, সদস্য প্রবাস বাড়ৈ সহ রাজনৈতিক নেতাকর্মী ও হাজার হাজার কান্দি ইউনিয়ন বাসী উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর