যেটা প্রত্যাশা করেছিলাম সেটাই হয়েছে-পিবিআই প্রধান।
ফেনীত সোনাগাজীর অধ্যক্ষ্যের যৌন নিপীড়নের প্রতিবাদ করায় মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। নুসরাতকে সঠিক বিচার দিতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার। আজ বৃহস্পতিবার দুপুরে, পিবিআই কার্যালয়ে নুসরাত হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় , তিনি বলেন যেটা প্রত্যাশা করেছিলাম সেটাই হয়েছে। তিনি আরও জানান, নুসরাত হত্যা মামলার তদন্তে অনেক জটিলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সঠিক চার্জশিট দেয়া হয়েছিল। আর, অপরাধীরা যেন সর্বোচ্চ শাস্তি পায় তা নিশ্চিত করতে মামলার কাগজপত্র সেভাবেই সাজানো হয়েছে। বনোজ কুমার আরও জানান, আমরা পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছি। কারণ প্রত্যকে পরিবারেই নুসরাত আছে, সে ভাবনা মাথায় রেখেই আমরা কাজ করেছি।’
নুসরাত জাহান রাফি হত্যা মামলার সাত মাসের মাথায় আজ বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ রায় ঘোষণা করেন। রায়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি