সিরাজগঞ্জে মা ইলিশ ধরায় ১২ জেলের কারাদন্ড

সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ১২ জেলেকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দিবাগত রাত ৯ টা হতে বৃহস্পতিবার ভোর ৬ টা পর্যন্ত সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এর নেতৃত্বে চলমান ভ্রাম্যমান আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া আবুল কাশেম (৩৩), ইসমাইল (৩৫), বেলোটিয়া গ্রামের হাসান (৩১), আবুল কাশেম (৩২), হাবিব(২০), মান্নান(৩০),মোহনপুর গ্রামে জাকারিয়া (২০), বিয়ারা গ্রামের নূরনবী (২২),পঞ্চসোনা গ্রামের রাজ্জাক (৩০) , রহম (৩০),বড়কয়রা গ্রামের শাহীন (২৮), বেলকুচি উপজেলার আগুরিয়া গ্রামের কোরবান আলী (৩০)।

উক্ত আসামীদের সাজা পরোয়ানামূলে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করে জানান, বুধবার দিবাগত রাত ৯ টা হতে ভোর ৬ টা পর্যন্ত সিরাজগঞ্জ সদরের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়।

এ সময় কারেন্ট জাল দিয়ে মা ইলিশ মাছ ধরার অপরাধে ১২ জনকে আটক, ৫৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে ১২ জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জব্দকৃত ক্যারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিম খানা ও মাদ্রাসায় বিতরন করা হয়।

এ সময় সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ার হোসেন ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর