হাইকোর্টের নির্দেশে বগুড়ার শেরপুর উপজেলার দোয়ালসাড়া মডেল উচ্চবিদ্যালয়ের সভাপতি পদে বহাল হলেন বিশালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক যুবলীগ নেতা রাশেদুল ইসলাম রাজু।
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির দায়ে স্কুলের বরখাস্তকৃত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ কর্তৃক মিথ্যা অভিযোগের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর চেয়ারম্যানের নির্দেশে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক এক স্মারকে তাঁর সভাপতি পদ বাতিল করেন। বোর্ডের এই নির্দেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আপিল (রিট পিটিশন নং-১০৭০৩ অফ ২০১৯) করলে হাইকোর্ট ডিভিশন বোর্ডের ওই সিদ্ধান্ত বাতিল করে তাকে সভাপতি পদে পুনর্বহাল করেন।
জানা যায়, শেরপুর উপজেলার দোয়ালসাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ যথাসময়ে স্কুলে না আসা, স্কুল চলাকালিন সময়ে অফিসে বসে ও প্রকাশ্যে ধুমপান করা, মুক্তিযুদ্ধের বই ছাত্রদের পড়তে সুযোগ না দিয়ে আলমাড়িতে তালাবদ্ধ রাখা, বিভিন্ন কোম্পানীর গাইড বই টাকার বিনিময়ে চালানো, টাকা পয়সার নয় ছয় সহ নানা অনিয়ম, দুর্নীতিতে জড়িয়ে পড়েন। ফলে তার বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশের পাশাপাশি স্কুল পরিচালনা কমিটি বারবার নোটিশ করে সংশোধনের চেষ্টা করে ব্যর্থ হয়ে পরবর্তিতে তার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলোর বিভিন্ন পর্যায়ে তদন্ত হলে তা প্রমানিত হবার পর আইনানুগ ভাবেই তাকে সাময়িক বরখাস্ত করেন।
বরখাস্ত হওয়ার পর তিনি মোটা অংকের টাকা নিয়ে সকলকে ম্যানেজ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি রাশেদুল ইসলাম রাজুর বিরুদ্ধে ্মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দাখিল করেন।
পরবর্তিতে তার ওই অভিযোগের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর চেয়ারম্যানের নির্দেশে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক এক স্মারকে তাঁর সভাপতি পদ বাতিল করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। বোর্ডের এই নির্দেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আপিল (রিট পিটিশন নং-১০৭০৩ অফ ২০১৯) করলে হাইকোর্ট ডিভিশনের বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও কেএম কামরুল কাদের বোর্ডের ওই সিদ্ধান্ত বাতিল করে দেন, ফলে সভাপতি পদে তিনি পুনর্বহাল হলেন।
রাশেদুল ইসলাম রাজু জানান, যে সকল অভিযোগ প্রমানের পর প্রধান শিক্ষক কে বরখাস্ত করা হয়েছিল, পরবর্তিতে তিনি ওই সকল অভিযোগ আমার বিরুদ্ধে দাখিল করলে আমার সভাপতি পদ বাতিল করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী। যা আমার প্রতি অন্যায় করা হয়েছিল। প্রকৃতপক্ষে হেড মাষ্টার নিজের অপকর্মগুলো আমার উপর চাপানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজমুল হক জানান, বোর্ডের নির্দেশনা মোতাবেক কার্যক্রম শুরু করেছিলাম। কিন্ত হাইকোর্টের রিট পিটিশনে তা বাতিল হওয়ায় রাশেদুল ইসলাম রাজু সভাপতি পদে পুর্নবহাল রইলেন।
বার্তাবাজার/এম.কে