গতকাল বগুড়ার শেরপুরে ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এমপি পুত্র প্রকৌশলী জনাব মো: আসিফ ইকবাল সনির জন্মদিন উপলক্ষে মোজাহার আলী স্মৃতি সংসদ এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
২৩ অক্টোবর বাদ ইসার শেরপুর হাসপাতাল রোড মোজাহার আলী স্মৃতি সংসদ প্রাঙ্গনে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মাহফিলে মোজাহার আলী স্মৃতি সংসদের সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ শেরপুর-ধুনট আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ হাবিবর রহমান। আরও উপস্থিত ছিলেন, শেরপুর থানার ওসি জনাব মো: হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: খাদিজা বেগম, শেরপুর পৌর যুবলীগের সা: সম্পাদক আরিফুজ্জামান সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মর্তুজা, মোজাহার আলী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিলন, এমপি পিএস কারবান আলী মিলন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মানিক শেখ, সাধারণ সম্পাদক শুভ ইমরান, মাসুদ রানা লিটন, জুয়েল রানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতে শরিক হন।
মোনাজাতে প্রকৌশলী আসিফ ইকবাল সনির সুস্বাস্থ্য ও মঙ্গলময় দীর্ঘজীবন কামনা করা হয়।
বার্তাবাজার/এম.কে