রায়ে সন্তোষ প্রকাশ নুসরাতের বড় ভাইয়ের

আলোচিত ফেনীর সোনাগাজী উপজেলার মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাসহ ১৬ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এ রায় শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান বলেছেন, এই রায়ে আমরা সন্তুষ্ট। তবে, দ্রুত যেন রায় বাস্তবায়ন করা হয়। তিনি আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর