নওগাঁ সদর মডেল থানায় শ্রেষ্ঠ গ্রেফতারকারী নির্বাচিত এএসআই হাবিব

আবারো জেলার শ্রেষ্ঠ গ্রেফতাকারী নির্বাচিত হলেন নওগাঁ সদর মডেল থানার এএসআই আহসান হাবিব।
পুলিশ সুপার ও ওসির নির্দেশ মোতাবেক বিভিন্ন অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে মাস সেরা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন তিনি।

বুধবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এতে একাধিকবার জেলায় শ্রেষ্ঠ গ্রেপ্তারকারী হিসেবে নির্বাচিত হওয়ায় জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় এএসআই আহসান হাবিবকে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া খাতুন, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী প্রমুখ।

উল্লেখ, নওগাঁ সদর মডেল থানার এএসআই আহসান হাবিব এ নিয়ে ১৪ বারের মত জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারকারী নির্বাচিত হলেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর