সিংগাইরে এমপিওভুক্ত হলো ৫ টি মাধ্যমিক বিদ্যালয়

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৯৯৪ টি মাধ্যমিক (৬ষ্ঠ-১০ম) বিদ্যালয়কে নতুন এমপিওভুক্ত করেছেন। বুধবার গণভবনে তিনি এ ঘোষণা করেন।

এরমধ্যে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নতুন এমপিওভুক্ত হয়েছে ৫ টি মাধ্যমিক বিদ্যালয়। এ এমপিওভূক্তি ভূতাপেক্ষভাবে আগামী বছরের জুলাই থেকে কার্যকর হবে।

মাধ্যমিক বিদ্যালয়গুলো হলোঃ
উপজেলার বলধারা ইউনিয়নের কালিয়াকৈর খান উচ্চ বিদ্যালয়, তালেবপুর ইউনিয়নের ইসলামপুর নবদিগন্ত উচ্চ বিদ্যালয়, ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ উচ্চ বিদ্যালয়, জামিরতা ইউনিয়নের পানিশাইল শামসুল ইসলাম খান উচ্চ বিদ্যালয় এবং চাপরাইল মজির উদ্দিন উচ্চ বিদ্যালয়।

এ ঘোষণায় বিদ্যালয় কর্তৃপক্ষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং অভিনন্দন জানান।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর