বুধবার রাত ১০.৩০মিনিটে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা হাতি এলাকায় ট্রেনের সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেলে থাকা কালিহাতী প্রানী সম্পদ অফিসের ঔষধ মিশ্রনকারী (কম্পাউন্ডার) রোকনুজ্জামান ( রোকন) ও ঔষধ বিক্রয় প্রতিনিধি রবিন্দ্র চন্দ্র দাস নিহত হয়েছে। রোকনুজ্জামনের বাড়ি ঘাটাইল উপজেলা রতনপুর গ্রামে রবীন্দ্র চন্দ্র দাসের বাড়ি মুন্সি গঞ্জ জেলায়।
স্থানীয়রা জানায় বুধবার রাত ১০.৩০ মিনিটে কালীহাতি প্রানী সম্পদ অফিসের ঔষধ মিশ্রনকারী রোকনুজ্জামান (রোকন) ঔষধ বিক্রয় প্রতিনিধি রবীন্দ্র চন্দ্র দাস মোটর সাইকেল যোগে গরু চিকিৎসা করতে যাওয়ার সময় কালিহাতী উপজেলা হাতিয়া সল্লা নামক স্থানে পৌছালে চলন্ত ট্রেনে সাথে সংঘর্ষ হলে ঘটনা স্থলে দুজনের মৃত্যু হয়।
বার্তাবাজার/এম.কে