প্রথমবার ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ ঠাকুরগাঁওয়ের শীলা

প্রথমবারের মতো মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন ঠাকুরগাঁওয়ের মেয়ে শিরীন আক্তার শীলা। দক্ষিণ কোরিয়ায় এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

দশ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট শিরিন আক্তার শিলার।

বাংলা ভাষায় তার দক্ষতা নজর কেড়েছে ভারত থেকে আসা বিশেষ অতিথি সুস্মিতা সেনের।

মঞ্চ এসে প্রতিযোগীদের অনুপ্রাণিত করেন সাবেক এই মিস ইউনিভার্স। বলেন, আন্তর্জাতিক মানের আয়োজনে অংশ নিতে ভাষা কোনও বাধা নয়। আত্মবিশ্বাসটাই আসল। আজকের বিজয়ীর দায়িত্ব তার দেশটাকে গর্বের সঙ্গে বিশ্ব দরবারে তুলে ধরা।

প্রতিযোগিতার এই চূড়ান্ত পর্বে প্রধান অতিথি হয়ে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন আলিশা, দ্বিতীয় রানারআপ জেসিয়া ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার শিক্ষার্থী শিলাকে ৭৫০টি হিরা বসানো মুকুট পরিয়ে দেন সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। শিলা দক্ষিণ কোরিয়ায় সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

১৯ ডিসেম্বর সেখানে বসবে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৬৮তম আসর।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর