ভেজাল বিরোধী অভিযানে ৩ ফার্মেসী ও ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিনটি ফার্মেসিকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (২৩ অক্টোবর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার খুলশী থানার চাঁদমারী সড়কের সিকদার ফার্মেসি ও প্রকাশ ফার্মেসিকে ৮ হাজার টাকা করে এবং ইপিজেড থানার বাদামতলা এলাকার শুভ মেডিকেল হলকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

অপরদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক (মেট্রো) বিকাশ চন্দ্র দাস এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে চট্টগ্রামের বিভিন্ন এলাকার দোকান ও বাজারে সাঁড়াশি অভিযান চালানো হয়।

হাসানুজ্জামান বলেন, বাজার অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ‘২০০৯’ এর বিভিন্ন অননুমোদিত পণ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ কোমলপানীয় বিক্রি, ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য মিশ্রিত খাবার তৈরি সহ নানান অপরাধে সর্বমোট ১ লাখ ৪ হাজার টাকা জরিমানাসহ একটি বেকারিকে সিলগালা করে দেওয়া হয়।

তিনি প্রশাসনের এমন বাজার ও পণ্য তদারকি অভিযান অব্যাহত রাখার কথা বলে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর