মালয়েশিয়াভিত্তিক অনলাইন ক্যাসিনোর ৫ সদস্য আটক

জামালপুরের মেলান্দহে অভিযান চালিয়ে মালয়েশিয়াভিত্তিক অনলাইন ক্যাসিনো চালানোর অভিযোগে ৫ জনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে নগদ কয়েক লাখ টাক উদ্ধার করf হয়েছে।

র‌্যাব-১৪ জামালপুরের উপ-পরিচালক পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যালব মেলান্দহ বাজারে পৃথক স্থানে অভিযান চালায়।

এ সময় মালয়েশিয়াভিত্তিক অনলাইন ক্যাসিনো চালানোর অভিযোগে আদিপৈত গ্রামের নোমান হোসেন (৩০), মশিউর রহমান (৩৩), জোবায়ের আহম্মেদ ওরফে সোহাগ (২৩), মাহামুদুল হাসান ওরফে মাসুম (৩৩) ও ফরহাদ ইসলাম (৩২) কে আটক করে।

আটকের সময় তাদের কাছ থেকে ক্যাসিনোর নগদ ৩ লাখ ৮০ হাজার ৬২ টাকা, ১৩টি মোবাইল সেট, কয়েকটি ব্যাংকের চেক বই, একটি ডেস্কটপ কম্পিউটার, একটি ডিজিটাল সিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করা হবে।

জানা গেছে, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নার মালিকানাধীন জিন্না মার্কেটে ছাদের ওপর ক্যান্টিন ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ক্যাসিনো চালিয়ে আসছিল। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে ক্যাসিনো চালানো হয়।

মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ বলেন, দেড়-দুই বছর আগে ২-৩ জন ছেলে তার মার্কেটের ছাদের ওপর টিন দিয়ে ঘর তুলে। সেখানে ক্যান্টিন করে বলে তিনি জানেন। মাসে তাকে ৩ হাজার টাকা ভাড়া দিত। ক্যাসিনো চালানো হতো কি না সেটা তিনি জানতেন না।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর