রেসকিউ ফর সিরাজগঞ্জ’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

রেসকিউ ফর সিরাজগঞ্জ’র পূণার্ঙ্গ কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটিতে সিরাজগঞ্জ এক্সিম ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এম এম কামরুল হাসানকে সভাপতি ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সিরাজগঞ্জ জেলায় যে কোন ধরনের প্রাকৃতিক ও মানব সৃষ্ট দূর্যোগ মোকাবেলায় সেবার মন মানসিকতা নিয়ে এ “রেসকিউ ফর সিরাজগঞ্জ ”(আর.এফ.এস) নামের টিমের পরিচিতি সভা ও কমিটি গঠিত হয়।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জ ৭১ টেলিভিশনের সভা কক্ষে এ কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিরাজগঞ্জ এক্সিম ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এম এম কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সেবা মুক্ত রোভার স্কাউট দলের রোভার স্কাউট লিডার আসলাম হোসেন,৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সেবা মুক্ত স্কাউট দলের ইউনিট লিডার ইমন আলী, অন্বেষণ মুক্ত স্কাউট দলের ইউনিট লিডার হেসেন আলী (ছোট্ট) সহ সিরাজগঞ্জ জেলার স্কাউট, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, স্পন্দনসহ স্থানীয় সামাজিক সংগঠনের সদস্য বৃন্দ প্রমূখ।

উক্ত সভায় বার্ষিক কর্মপরিকল্পনা তুলে ধরাসহ নির্বাহী কমিটি গঠন ও অনুমোদন, টিম লিডার গঠন ও অনুমোদন, প্রস্তাবিত গঠনতন্ত্র অনুমোদন দেয়া হয়।

দ্বিতীয় পর্বে নির্বাহী কমিটি গঠনে এস.এম কামরুল হাসান-সভাপতি, আসলাম হোসেন সহ-সভাপতি, গোলাম মোস্তফা রুবেল-সাধারন সম্পাদক, হেসেন আলী (ছোট্ট)-সহ-সাধারন সম্পাদক, আব্দুল মোন্নাফ-সাংগঠনিক সম্পাদক,ইমন আলী-অর্থ বিষয়ক সম্পাদক এবং রফিকুল ইসলাম, মাসুদ পারভেজ, উত্তম কুমার ও মাকসুদা খাতুনকে সদস্য নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়া চারটি ইউনিটে মোট ৩২জনকে সদস্য করে কমিটি অনুমোদন দেয়া হয়। উক্ত কমিটি আগামী তিন বছর তাদের কার্যক্রম পরিচালনা করবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর