দীর্ঘ প্রতীক্ষা শেষে ২০১৯-২০২০ অর্থ বছরে দুই হাজার ৭৩০ প্রতিষ্ঠান এমপিওভুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ অক্টোবর) গণভবনে তিনি এ তালিকা ঘোষণা করেন।
এ তালিকায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দু’টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।এর মধ্যে মাধ্যমিক স্তরে উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট ও নিম্ন মাধ্যমিক স্তরে টগরবন্ধ ইউনিয়নের ইকড়াইল গ্রামের খাইরুন্নেছা মেমোরিয়াল জুনিয়র উচ্চ বিদ্যালয়কে এমপিওভুক্ত ঘোষণা করা হয়েছে।
বার্তাবাজার/ডব্লিওএস