চুয়াডাঙ্গায় ফেনসিডিল পাচারের সময় আটক দুই

চুয়াডাঙ্গায় পাচারের সময় ২২৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে মোটরযান অভিযানের সময় তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় ২২৮ বোতল ভারতীয় ফেনসিডিল। আটককৃতরা হলো- দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামের আবু সিদ্দিকের ছেলে মামুন হোসেন (২৫) ও একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২০)।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে নিয়মিত মোটরযান অভিযান চালানো হয়। এ সময় আলমডাঙ্গাগামী একটি ইটভাঙা গাড়ি (শ্যালো চালিত) তল্লাশি করে পুলিশ। পরে গাড়িতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। আটক করা হয় গাড়ির চালক ও সহযোগীকে। তারা ফেনসিডিলগুলো কুষ্টিয়ায় নিয়ে যাচ্ছিল বলে জানায় পুলিশ। আটককৃত আসামি ও ফেনসিডিল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর